Advertisement

 
    Online News Reporter
All About Chandpur District

আমার সংবাদঃ
দলে নেতা উৎপাদন নয়, কর্মী উৎপাদনের আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দলে নেতা এবং হাইব্রিড নেতা বাড়ছে, কর্মী কমছে। এটা দুর্ভাগজ্যনক। দল ভারী করার জন্য খারাপ লোকদের দলে টানবেন না। নেতাকর্মীদের আদর্শের রাজনীতি করতে হবে। ভবিষ্যতে ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।
রোববার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রমুখ।
তিনি বলেন, সার্স কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন, তাতে আওয়ামী লীগের পূর্ণ সমর্থন থাকবে। আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচন নারায়ণগঞ্জের মতো স্বচ্ছ করতে চায়। এজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে আওয়ামী লীগ। তিনি বলেন, বিএনপির একজন নেতা সার্চ কমিটির সদস্যদের নিয়ে আশাবাদী, আরেক নেতা হতাশ। তাদের কথা ও কাজে কোনো মিল নেই। 
মন্ত্রী বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক উগ্রবাদ এখন আমাদের প্রধান বিপদ। একে প্রতিহত করতে হবে। পরাজিত করতে হবে।
যৌথ কর্মীসভায় রংপুর বিভাগের আট জেলার ৫৪ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

About Unknown

Hi, I am MD Azad Hossain. Simple Blogger on Blogspot. Blogger Address: BD Blogger Tamplate I Our Shahrasti I Our Chandpur/
«
Next
This is the most recent post.
»
Previous
Older Post

No comments:

আপনার মতামত দিন

Entertainment

Entertainment