বৃহস্পতিবার, অক্টোবর ২০, বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ‘৭ নভেম্বর – জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদকমন্ডলী, সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
- ১। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐ দিন সকাল ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ও সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে।
- ২। ৭ নভেম্বর সকাল ১০ টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
- ৩। ৭ নভেম্বর জাতীয় বিপ্ল¬ব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশিত হবে।
- ৪। অনুরুপভাবে বিএনপি’র উদ্যোগে সারাদেশে স্থানীয় সুবিধানুযায়ী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালিত হবে।
- ৫। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
- ৬। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
- ৭। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সুবিধামত দিন ও সময়ে আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
- ৮। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে সুবিধামত সময়ে র্যালী এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা-জাসাস এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



No comments: